সর্বশেষ

মাদক ব্যবসা

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৯৯ জন, ১৫৯ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৯৯ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ১৫৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাকি ১৪০ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
মোংলায় ‘ইয়াবা সম্রাজ্ঞী’ ফাতেমার রাজত্ব, অতিষ্ঠ এলাকাবাসী

মোংলার বুড়িডাঙ্গা সরকার মার্কেট এলাকায় গড়ে উঠেছে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের এক অন্ধকার সাম্রাজ্য। স্থানীয়দের অভিযোগ, ফাতেমা বেগম নামের এক নারী পুরো এলাকা জুড়ে ইয়াবার জাল বিছিয়ে যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই মাদক কারবারিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

নারায়ণগঞ্জে মাদক নিয়ে বিরোধ: যুবককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে শুভ দাস নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার গভীর রাতে শহরের চাষাঢ়া হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পল্লবীতে গোলাগুলি,  ডিবির অভিযানে ল্যাংড়া রুবেলসহ গ্রেপ্তার ৫

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির লেনদেনকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় কথিত মাদক ব্যবসায়ী ল্যাংড়া রুবেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) মিরপুর বিভাগ। পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, এক হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি গাড়ি উদ্ধার করা হয়েছে।

সাতক্ষীরায় মাদকবিরোধী বিক্ষোভ, তিন দিনের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

সাতক্ষীরা পৌরসভার গড়েরকান্দা ও ইটাগাছা এলাকায় মাদক ব্যবসা বন্ধের দাবিতে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ করেছেন। জুমার নামাজের পর আয়োজিত কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, বারবার অভিযোগ জানিয়েও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এলাকায় মাদকসংক্রান্ত অপরাধ বেড়েছে। তারা তিন দিনের মধ্যে মাদক ব্যবসা বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় সিলেটের ডিসিকে প্রত্যাহার: শিবির সভাপতি

সিলেটে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দেওয়ার কারণেই সেখানকার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। সোমবার সাতক্ষীরা সরকারি কলেজে আয়োজিত এক নবীনবরণ অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন।